ওসমানীনগরে ভোক্তা সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

ওসমানীনগর সংবাদদাতা :: সিলেটের ওসমানীনগরে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়নে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিষয়ে সচেতনা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাহনিা আক্তারের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহামন চৌধুরী নাজলু, সিনিয়র সহ সভাপতি আবদাল মিয়া, সহ সাধারণ সম্পাদক আনা মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, বুরুঙ্গা ইউপি চেয়ারম্যান খালেক আহমদ লটই।

বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার চৌধূরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মুমিন মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী, সমাজ সেবা কর্মকর্তা জয়তী দত্ত, উছমানপুর ইউপি চেয়ারম্যান ময়নুল আজাদ ফারুক, নির্বাচন কর্মকর্তা আবুল লায়েছ দুলাল, ইউএনও অফিসের এও রনজিৎ চৌধুরী, উপ সহকারী প্রকৌশলী আলমগীর রেজা, সার্ভেয়ার হজরত আলী প্রমূখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪