ওসমানীনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

ওসমানীনগর সংবাদদাতা :: সিলেটের ওসমানীনগরে মোটরসাইকেলের ধাক্কায় গুলজার আহমদ উমরা মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গোয়ালাবাজার ইউপির করনসী রোডের শেখ সফর উল্যা জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত উমরা মিয়া গোয়ালাবাজার ইউপির নগরীকাপন গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক বলেন, নিজ করনসী উত্তরপাড়া গ্রামের আপ্তাব আলীর ছেলে মোটরসাইকেল আরোহী শাহান মিয়া বৃদ্ধ উমরা মিয়াকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় বৃদ্ধকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪