সড়ক দূর্ঘটনায় বিশ্বনাথের আ’লীগ নেতা নিহত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সড়ক দূর্ঘটনায় রফিক মিয়ার (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। তিনি উপজেলার দেওকলস ইউনিয়নের উলুপাড়া গ্রামের মৃত একরাম মিয়ার পুত্র ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। সোমবার (৪ নভেম্বর) ওসমানীনগরে সিলেট-ঢাকা মহাসড়কের কদমতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে নিহত রফিক মিয়ার ছেলে নূর মিয়া জানান, ওসমানীনগরে কদমতলায় সিলেট-ঢাকা মহাসড়কের পাশ দিয়ে রফিক মিয়া হাটছিলেন। এসময় একটি মোটরসাইকেল ধাক্কা দিয়ে সড়কে ওপর রফিক মিয়াকে ফেলে দেয়। এতে তিনি গুরুত্বর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪