গোলাপগঞ্জে পল্লী বিদ্যুতের বিভিন্ন কর্মসূচী পালন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

গোলাপগঞ্জ সংবাদদাতা :: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নির্দেশনার আলোকে গোলাপগঞ্জ জোনাল অফিসের  উদ্যোগে ব্যাপক হারে উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসুচী পালন করা হচ্ছে। শনিবার সকাল ১১ টায় উপজেলার সদর  ইউনিয়নের গীর্দ্দ এলাকায়  বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে গন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উঠান বৈঠক ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব খন্দকার অকিল উদ্দিনের সভাপতিত্বে ও তরুণ সমাজকর্মী সাইকুজ্জামান চৌধুরী শিমুর পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মামুন অর রশিদ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, ডিজিএম (টেকনিক্যাল) প্রকৌশলী কামাল হোসেন, খন্দকার মারুফুজ্জামান পীর সাহেব।

বক্তব্য রাখেন জুনিয়র ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিয়াজী, পিইউসি খুর্শেদ আলী, ইন্সিপেক্টর নুরুল আমিন, প্রবীণ শিক্ষক আব্দুল মুকিত, সাবেক আনসার ভিডিপি কর্মকর্তা সজিব আলী, তরুণ সমাজসেবী আব্দুল কাদির, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ উদ্দিন, সমাজসেবী রফিক আহমদ, ওহিদুর রহমান প্রমুখ।

এসময় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ গ্রাহকদেরকে অবহিত করে বলেন নাগরিক সুবিধা নিশ্চিত করণের লক্ষে গোলাপগঞ্জ জোনাল অফিসের উদ্যোগে ব্যাপক হারে উঠান বৈঠক কার্যক্রম চলছে। দুর্নীতি ও গ্রাহক হয়রানি বন্ধ, গ্রাহকদের কাঙ্খিত মানের সেবা প্রদানের লক্ষেই উঠান বৈঠক কার্যক্রম অব্যহত থাকবে। এতে গ্রামীন পর্র্যায়ের সাধারণ মানুষের মধ্যে  গণসচেতনতা সৃষ্টির পাশাপাশি নিজেদের কর্তব্য সম্পর্কে ও গ্রাহকরা অবহিত হতে পারবে বলে কর্তৃপক্ষ জানান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪