বিশ্বনাথে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক ::  সিলেটের বিশ্বনাথে পপি বেগম (১৯) নামের এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে উপজেলার অলংকারী ইউনিয়নের লালটেক গ্রামের শুকুর আলীর মেয়ে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে নিজ বসত ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম-কে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪