প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বিশ্বনাথে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: ‘মারে ভাসাইয়া জলে, কি ধন লইয়া জাইমু ঘরে। ঘরে গিয়া মা বলিব কারে গো’ গানের তালে তালে সরকার নির্ধারিত সময় বিকেল ৫টার মধ্যে উপজেলার ২৬টি মন্ডপের প্রতিমা বিসর্জনের মাধ্যমে সুষ্ট, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে সিলেটের বিশ্বনাথে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। উপজেলা পরিষদের সামনে বাসিয়া নদীতে উপজেলার ২৬টি মন্ডপের মধ্যে ৩টি (জানাইয়া, নতুন বাজার ও পুরাণ বাজার) মন্ডপের প্রতিমা বিসর্জন করা হয়। সরেজমিনে বিসর্জনস্থলে উপস্থিত থেকে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা প্রতিমা বিসর্জন সরাসরি দেখেন। আর এখান থেকেই মনিটরিং করা হয় উপজেলার সকল মন্ডপের প্রতিমা বিসর্জন প্রক্রিয়া।

প্রতিমা বিজর্সনের সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি রুপক কুমার দে, সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য নিশী কান্ত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার পাল, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে, সদর সার্বজনীন পূজা মন্ডপ কমিটির সভাপতি সুব্রত দে বাপ্পী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য নূর উদ্দিন, সাংবাদিক আশিক আলী, রোহেল উদ্দিন প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

durga puja1সুষ্ট, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সিলেটের বিশ্বনাথে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হওয়ার জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, রাজনীতিবিদ, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সমগ্র উপজেলাবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার পাল ও সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪