বিশ্বনাথে যুবলীগ নেতাকে হত্যার হুমকি : থানায় জিডি

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে যুবলীগ নেতা ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সিতার মিয়াকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে গত শনিবার রাতে থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন সিতার মিয়া। বিশ্বনাথ থানার জিডি নং-১১৬৫।
সাধারণ ডায়েরীতে সিতার মিয়া উল্লেখ করেন, তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ছিলেন এবং বর্তমানে তিনি সিলেট জেলা যুবলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকান্ডে তিনি অংশ গ্রহন করেন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী এবং থানায় বেঁধে অত্যাচার নির্যাতন করা হয়। সে সময়ের কিছু লোক বর্তমানে আওয়ামী লীগ নাম ধারণ করেছেন। সঙ্গত কারণেই একজন ত্যাগী ও আদর্শিক কর্মী হিসেবে দলে অনুপ্রবেশকারীদের সাথে তার মত পার্থক্য রয়েছে। গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে একটি মোবাইল নাম্বার থেকে তার ব্যক্তিগত নাম্বারে একটি ম্যাসেজ আসে। ওই ম্যাসেজে তার (সিতার মিয়ার) মা-বাবা’কে অশ্লীল ভাষায় গালিগালাজ করে তাকে প্রাণে হত্যার হুমকি দেওয়া হয়। এতে তিনি অপমান ও অসম্মান বোদ মনে করছেন এবং নিরাপত্তাহীনতায় ভোগছে। তাই ন্যায় বিচারের স্বার্থে হুমকি প্রদানকারী ওই মোবাইল নাম্বারের মালিককে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাধারণ ডায়েরীতে আবেদন জানান সিতার মিয়া।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪