সিলেট জেলার শ্রেষ্ঠ এসিল‌্যান্ড নির্বাচিত বিশ্বনাথের ফাতেমা-তুজ-জোহরা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নির্বাচিত হয়েছেন । ভূমি সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হওয়ায় আজ রবিবার (১লা সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুর রহমান পাটোয়ারীর কাছ থেকে ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহন করেন ফাতেমা-তুজ-জোহরা।
জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হওয়ায় বিভাগীর কমিশনার মো. মোস্তাফিজুর রহমান পিএএ, জেলা প্রশাসক কাজী ইমদাদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাছির উদ্দিন খান, বিশ্বনাথ উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার, বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল ও বিশ্বনাথবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফাতেমা-তুজ-জোহরা।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪