‘কামরুল স্মৃতি গ্রন্থাগারে’ বিশ্বনাথ থিয়েটারের বই প্রদান

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সাবেক সভাপতি ও বিশ্বনাথ বন্ধুসভার সাবেক সংগঠনিক কামরুল ইসলাম রেজার ১ম মৃত্যুবার্ষিকীতে কামরুল রেজা স্মৃতি গ্রন্থাগারে বই প্রদান করেছে বিশ্বনাথ থিয়েটার। শনিবার বিকেলে উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের মাধ্যমে কামরুল রেজা স্মৃতি গ্রন্থাগার পরিচালনাকারী সংগঠন ডেফোডিল এসোসিয়েশনের নেতৃবৃন্দের কাছে ৪০টি বই তুলে দেন বিশ্বনাথ থিয়েটারের সাধারণ সম্পাদক নবীন সোহেল।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক রোহেল উদ্দিন, বদরুল ইসলাম মহসিন, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাঈম, সাবেক সভাপতি কাওছার আহমদ বাপ্পী, বর্তমান সহ সভাপতি সুমিত্র ধর, সাহেদ আহমদ প্রিন্স, আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক পাভেল আহমদ, কামরুলের ছোটভাই ফখরুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪