নুসরাত জাহানের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিশ্বনাথে মানববন্ধন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

12 1বিশ্বনাথনিউজ২৪ :: ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিশ্বনাথে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২এপ্রিল) বিকেলে সামাজিক সংগঠন ‘সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সাপ্তাহিক বিশ্বনাথ বার্তা সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুলের সভাপতিত্বে মানববন্ধন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা’র আহবায়ক মো. ফজল খানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা’র সদস্য সচিব আব্দুল বাতিন, সদস্য নিশি কান্ত পাল, সংগঠক সফিক আহমদ পিয়ার।
এসময় উপস্থিত ছিলেন- শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলি রানী দে, সিলেট জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, সাংবাদিক আশিক আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য অসিত রঞ্জন দেব, সংগঠক সাঈদ মিয়া, জসিম উদ্দিন, আশরাফ আলী, সৌরভ মিয়া, ব্যবসায়ী দুলু মিয়া, শিপু মিয়া, এস.এ. সাজু প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪