বালাগঞ্জে ডাকাতের গুলিতে ছাত্রলীগ নেতা নিহত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

IMG 20190331 WA0000মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে :: বালাগঞ্জের চাম্পারকান্দি গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে গৃহকর্তা সুরমান আলীর ঘরে ডাকাতদল হানা দেয়। এসময় পরিবারের লোকজনের চিৎকারে পাশের কক্ষে থাকা সুরমান আলীর পুত্র দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন ছুটে আসেন। এসময় ডাকাতদের সাথে তার ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে ডাকাতরা তাকে অস্ত্র দিয়ে আঘাত ও গুলি করে বলে পরিবারের লোকজন অভিযোগ জানিয়েছেন। তারা জানিয়েছেন ডাকাত দল কয়েকটি মোবাইল, চার্জার লাইট এবং কিছু স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
এদিকে মারাত্মক রক্তাক্ত শাহাব উদ্দিনকে সিলেট হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। একই ঘটনায় আহত গৃহকর্তা সুরমান আলী এবং তার ভাই ওয়াহাব আলী সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। এবং ছাত্রলীগ নেতা শাহাব উদ্দিনের মৃতদেহ ময়না তদন্তের অপেক্ষায় রয়েছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদ পেয়ে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন। আলাপকালে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান বলেন, ধারণা করা যাচ্ছে এটি ডাকাতি না হয়ে পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪