বিশ্বনাথে শিক্ষক লিয়াকত আলীকে ৬০ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

DSC_0030নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথের ঐতিহ্যবাহী রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের অসুস্থ প্রাক্তন শিক্ষক লিয়াকত আলীর চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রতিষ্টানের ১৯৯১ ব্যাচের প্রাক্তন প্রবাসী ছাত্ররা। বুধবার দুপুরে বিশ্বনাথ প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অসুস্থ লিয়াকত আলীর হাতে ১৯৯১ ব্যাচের প্রবাসী প্রাক্তন ছাত্রদের পক্ষে ৬০,০০০(ষাট হাজার ) টাকার চেক তুলে দেন বিশ্ব বিখ্যাত তরুন বক্তা বিশ্বনাথের কৃতিসন্তান সাবিরুল ইসলাম ও বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দ । বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মোঃ জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, জাকির হোসেন কয়েছ , বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, ডেইলী বিশ্বনাথ এর সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ পল্লী উন্নয়ন সমবায় সমিতির চেয়ারম্যান মহব্বত আলী , এসময়১৯৯১ ব্যাচের প্রাক্তন ছাত্র জসিম উদ্দিন , বুলবুল আহমদ , স্থানীয় সাংবাদিক সহ অনেকেই উপস্থিত ছিলেন ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪