২৮ ডিসেম্বর দেশে ফিরছেন বিআরটি’র প্রতিনিধি দল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

97নিজস্ব প্রতিবেদক :: বৃহত্তর সিলেটের অসহায় দুস্থদের পাশে দাঁড়াতে আসছেন বাংলাদেশ রিজেনারেশন ট্রাস্ট ইউকে’র ১০ সদস্যের একটি প্রতিনিধি দল। অসহায় মানুষের কল্যাণে নানা কর্মসূচি নিয়ে আগামি ২৮ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ঢাকা হয়ে সিলেটে আসবেন বলে ট্রাস্টের বাংলাদেশ শাখার ব্যুরো-চীফ কামাল আহমদ মাসুম ও ফিল্ড ওযার্কার মো. তাজুল ইসলাম জানিয়েছেন।
প্রায় ১৫ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে, টিউবওয়েল বিতিরণ, সেলাই মেশিন বিতরণ, রিকশা বিতরণ, ছাগল বিতরণ, ওয়াটার ফিল্টার বিতরণ, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও ফ্রি-চক্ষু শিবির। এছাড়া বিভিন্ন প্রথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসায় ক্রীড়া সামগ্রী বিতরণ করবেন তারা।
বাংলাদেশ রিজেনারেশন ট্রাস্ট ইউকে’র ১০ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন, ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল মোমনি এহিয়া, ভাইস-চেয়ারম্যান আক্তারুজ্জামান, মাকেটিং শেখ সাইফুল আলম, ফান্ডরাইজার নাজির আলী চুন্নু, জিএমজি এয়ার কার্গোর ডাইরেক্টর মনির আহমদ, ট্রাস্টের ক্রীড়া সম্পাদক কামাল আহমেদ,  সদস্য তালেবউদ্দিন, আনছার আলী, হ্যামলেট্স লিমিটেড’র নাজ গফুর ও রেদওয়ান গফুর।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪