বিশ্বনাথে বাঘ আটক

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

tigerতজম্মুল আলী রাজু :: সিলেটের বিশ্বনাথে সোমবার ভোরে হরিকলস গ্রামে হাজী মো. সোনা মিয়ার এক ফাতানো ফাঁদে একটি মেছ বাঘ আটক হয়েছে।  বাঘ আটকের খবরে এক নজর দেখতে এলাকার নারী-পুরুষ ওই বাড়িতে ভীড় করেন। বাঘটি প্রায় আড়াই ফুট লম্বা ও ১ ফুট উচ্চতা হবে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলার হরিকলস গ্রামের সোনা মিয়া। তিনি বলেন, শিয়াল মারার জন্য পাতানো ফাঁদে মেছ বাঘটি আটক হয়। আজ বুধবার সিলেট মৌলভীবাজার থেকে ফরেষ্ট বিভাগের কর্মকর্তারা এসে বাঘ নিয়ে যাবেন বলে জানাগেছে।
বাঘ আটকের খবর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক, প্রাণী সম্পদ অফিসার নূরুল ইসলামকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, বাঘ আটকের বিষয়টি জানতে পেরে ফরেষ্ট বিভাগে জানানো হয়েছে। আজ বুধবার ফরেষ্ট বিভাগের কর্মকর্তারা বাঘটি নিয়ে যাবেন বলে তিনি জানান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪