বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যানসহ ১১ জনের জামিন লাভ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

court2_47080-300x191 (2)নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথ উপজেলা পরিষদের সমন্বয় সভায় হামলা ও দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যান আহমদ নূর উদ্দিনের দায়েরকৃত মামলায় জামিন লাভ করেছেন উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীসহ ১১জন আসামী। মঙ্গলবার সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালতে আসামীগণ হাজির হয়ে জামিন প্রার্থনা করলে ম্যাজিষ্ট্রেট নজরুল ইসলাম আসামীদের জামিন আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন আসামী পক্ষের আইনজীবী এডভোকেট হাসান পাঠওয়ারী রিপন।

জামিন প্রাপ্ত অন্যান্য আসামীরা হলেন- অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিলু মিয়া, উপজেলা চেয়ারম্যানের সিও গোলাম কিবরিয়া, বিশ্বনাথ নতুন বাজার লাইটেস ষ্টেন্ডের সভাপতি আবুল হোসেন, ছাত্রদল নেতা ইমরান আহমদ সুমন, রহিম মিয়া, নিজাম উদ্দিন, আব্দুর রব, আলাল আহমদ, ফয়জুর রহমান আসিক, শামিম আহমদ।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার উপজেলা পরিষদের সম্বনয় সভায় ‘টিআর-কাবিখা-এডিপি’ প্রকল্প রেজুলেশনে ‘অন্তর্ভূক্তি ও বাতিল’ করা নিয়ে উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান আহমেদ-নুর উদ্দিনের মধ্যে বাগবিতন্ডা-হাতাহাতি ও সভায় হামালার ঘটনা ঘটে। এসময় উপজেলা চেয়ারম্যানসহ অন্তত ৫জন আহত হন। এরই জের ধরে পরবর্তীতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় প্রথমে উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ১১জনকে আসামী করে মামলা দায়ের করেন উপজেলা চেয়ারম্যানের সিও গোলাম কিবরিয়া। এরপর উপজেলা চেয়ারম্যানসহ ১১ জনকে আসামী করে পাল্টা মামলা দায়ের করেন ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪