সুরমা নদীতে নৌকাবাইচ রোববার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

pppppবাংলাদেশ রোইং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে বাংলালিংক ৭ম সিলেট বিভাগীয় নৌকাবাইচ প্রতিযোগীতা রোববার বেলা ২টায় সুরমা নদীতে (কুশিঘাট হতে ক্বীন ব্রীজ পর্যন্ত) অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মিজানুর রহমান, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী সুফিয়ান, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী এবং সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিলেটের বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি সাজ্জাদুল হাসান। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এই প্রতিযোগীতা উপভোগ করার জন্য সিলেটের ক্রীড়াপ্রেমীদের প্রতি আহবান জানিয়েছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪