বিশ্বনাথে বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতির ইফতার মাহফিল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

14.07বিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : বিশ্বনাথে বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতির উদ্যোগে সোমবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সমিতির সভাপতি ডা.এম.এ কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষক শাহ আলমের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক আবুল খায়ের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফাস্ট সিকিরিউটি ব্যাংক বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক নাছির হোসাইন, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স এর ইনর্চাজ আবুল বাতেন, বিশ্বনাথ থানার এস আই ফজলে রাব্বী। স্বাগত বক্তব্য রাখেন কল্যরণ সমিতির সাবেক সভাপতি ইউনুছ মিয়া মফিজি। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাইদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সদস্য নুর উদ্দিন, সমিতির সহ-সাধারণ সম্পাদক ইছহাক আহমদ প্রমূখ। সভা শেষে দোয়া পরিচালনা করেন আবুল বাতেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪