বিশ্বনাথে এতিম শিশুদের সম্মানে ডেফোডিল এসোসিয়েশন’র ইফতার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

12.07.14(1)বিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : বিশ্বনাথে বিভিন্ন মাদ্রাসায় অধ্যয়নরত ‘এতিম শিশুদের’ সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল’র আয়োজন করা হয়। এতে দোয়া পরিচালনা করেন বিশ্বনাথ মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ ছমির উদ্দিন।
বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সাবেক সভাপতি মুমিনুল ইসলাম সামাদ’র সভাপতিত্বে ও সদস্য ইলিয়াস আলীর পরিচালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউপির সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, সাবেক মেম্বার ইসমাইল আলী, জামেয়া মোহাম্মদিয়া মাদ্রাসার নির্বাহী মুহতামিম মাওঃ নুরুল হক, সংগঠনের উপদেষ্ঠা হাজঅ আবদুল হাই, মাওঃ জিল্লুর রহমান, বিশ্বনাথ নতুন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজী মঈনুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আলতাব হোসেন। অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি কাওছার আহমদ বাপ্পী, তন্ময় দেবরায়, সদস্য কামরুল ইসলাম, সাহেদ মিয়া, শিপন আহমদ, আবুল কালাম, পাবেল আহমদ, রাজেক আহমদ, নাইম ইসলাম, শাহেদ প্রিন্স, রিয়াজ উদ্দিন, বকুল মিয়া, সাইদুল ইসলাম, সুজেল মিয়া প্রমুখসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪