বিশ্বনাথে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

picবিশ্বনাথে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে উপজেলা পরিবার পরিককল্পনা আয়োজিত শুক্রবার সকাল সাড়ে ১০টায় র‌্যালী উপজেলা সদরে র‌্যালী বের করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি উপজেলা পরিষদ মাঠ থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদিক্ষণ শেষে পরিষদ মিলনায়তন সভায় মিলিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমা। কেন্দ্রিয় উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী সমিতির সভাপতি মহিতোষ মজুমদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার খান। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডাক্তার নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আবদুর নুর শংকরী রানী চৌধুরী, বিজয় পুরকায়স্থ, চায়না তালুকদার। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন এ.কে এম শামসুজ্জামান। এসময় বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিকসহ উপজেলার পরিবার পরিকল্পনার বিভিন্ন কর্মকর্তা ও মাঠকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শ্রেষ্ঠ কর্মীদের মধ্যে ক্রেষ্ট ও সনদ বিতরণ করেন অনুষ্টানের অতিথিরা।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪