ওসমানীনগরে বিদেশি রিভলবারসহ এক ব্যক্তি গ্রেফতার

Ayas-ali-Advertise
ওসমানীনগরে বিদেশি রিভলবারসহ এক ব্যক্তি গ্রেফতার
ওসমানীনগরে বিদেশি রিভলবারসহ এক ব্যক্তি গ্রেফতার।
ওসমানীনগরে বিদেশি রিভলবারসহ এক ব্যক্তি গ্রেফতার
ওসমানীনগরে বিদেশি রিভলবারসহ এক ব্যক্তি গ্রেফতার।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের ওসমানীনগর থেকে একটি বিদেশি রিভলবারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। শনিবার (৫ অক্টোবর) র‌্যাব-৯, সদর দপ্তর, সিলেট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ওসমানীনগর থানার কালারাই বাজার সংলগ্ন সুপ্রিম ফিলিং স্টেশনের সামনে নিয়মিত চেকপোস্ট পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ওই সময় কিয়ামপুর এলাকার মেসার্স আমায়া অ্যাগ্রো ফার্মে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. ছামাদ মিয়া (৩৩)। তিনি মৃত সিরাজ মিয়ার ছেলে এবং ওসমানীনগরের কিয়ামপুর এলাকার বাসিন্দা। পরে তার দেখানো মতে ফার্মের অফিসকক্ষের লকারের উপরের ড্রয়ার থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি অস্ত্রটির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি এবং এটি ব্যবহার করে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন।

অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪