মোজাহিদ আলীর মৃত্যুতে মিছবাহ উদ্দিনের শোক

Ayas-ali-Advertise
মোজাহিদ আলীর মৃত্যুতে মিছবা উদ্দিনের শোক
বামে মরহুম মোজাহিদ আলী ও ডানে শোক প্রকাশকারী মিছবা উদ্দিন।
মোজাহিদ আলীর মৃত্যুতে মিছবা উদ্দিনের শোক
বামে মরহুম মোজাহিদ আলী ও ডানে শোক প্রকাশকারী মিছবা উদ্দিন।
Facebook
Twitter
WhatsApp

সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সহসভাপতি, বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. মোজাহিদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য কলচেষ্টার বিএনপির সভাপতি, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ও বাংলাদেশ ক্যাটারিং এসোসিয়েশনের ভাইস-চেয়ারম্যান এবং বিশ্বনাথ নিউজ২৪ এর প্রধান উপদেষ্টা মো. মিছবাহ উদ্দিন।

তিনি এক শোক বার্তায় বলেন, মোজাহিদ আলী ছিলেন নিখোজ বিএনপির নেতা এম ইলিয়াস আলীর একজন বিশ্বস্ত রাজনৈতীক সহযোদ্ধা, বর্ষিয়ান এই রাজনীতিবিদ ছিলেন একজন সাদা মনের মানুষ, নির অহংকারী ও পরোপকারী। জীবন দর্শায় তিনি রাজনীতির পাশাপাশি শিক্ষা ও সমাজের কল্যানে সব সময় কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। সেই সাথে তার আত্মার মাগফেরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সববেদনা জ্ঞাপন করছি।

উল্লেখ্য, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সহসভাপতি, বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজের প্রতিষ্ঠাতা, জানাইয়া গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি মো. মোজাহিদ আলী গতকাল লন্ডনে একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪