শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী আর নেই

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: দেশ বরেণ‌্য আলেমে দ্বীন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি, হবিগঞ্জ জামেয়া আরাবিয়া উমেদনগর টাইটেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, প্রখ্যাত মুফাসসিরে ক্বোরআন শায়খুল হাদীস আল্লামা হাফেজ তাফাজ্জুল হক মুহাদ্দিসে হবিগঞ্জী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

উপমহাদেশের শীর্ষ হাদিস বিশারদ আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। তাঁর অবস্থার অবনতি হলে আজ রবিবার বিকালে হবিগঞ্জ থেকে সিলেট শহরে হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল। পথিমধ্যে শেরপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা যায়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪