বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের কমিটি গঠন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের ২০১৯-২০২০ সেশনের কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা সদরস্থ একটি রেস্টুরেন্টে এসোসিয়েশনের সাবেক সভাপতি রাসেল আলীর সভাপতিত্বে ও সাবেক সবাপতি শামছুল ইসলাম মোমিনের পরিচালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্ত্বিতে রুহেল খানকে সভাপতি, এ কে এম তুহেমকে সাধারণ সম্পাদক ও জুয়েল আহমদকে সাংগঠনিক সম্পাদক করে সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়।

সভায় এসোসিয়েশনের সাবেক সভাপতি আক্তার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আহমদ, লুৎফুর রহমান জুয়েল সহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪