বিশ্বনাথে পুকুরে অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত লাশ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের আব্দুল গফুরের বাড়ির পুকুরে এক অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত লাশ পাওয়া গেছে। আজ শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় লাশটি দেখতে পান আব্দুল গফুর। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারে তৎপরতা চালায়।

ঘটনার সত‌্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান জানান, দুর্লভপুর গ্রামের আব্দুল গফুর তার নতুন বাড়ির পুকুরে শুক্রবার সকাল সাড়ে ১১টায় গরুর খাবারের জন‌্য পানি আনতে গিয়ে দেখতে পান একজন নারীর লাশ পা বাঁধা অবস্থায় পানিতে ভেঁসে আছে। তাৎক্ষণিক তিনি থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। ধারণা করা হচ্ছে ওই নারীর আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ‌্যে হবে। সিলেট শহর থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর কর্মকর্তারা ঘটনাস্থলে আসছেন বলে এসআই মিজান জানান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪