বিশ্বনাথে অটোরিকশার ধাক্কায় শিশু আহত : অবস্থা আশঙ্কাজনক

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে মাদ্রাসায় যাওয়ার পথে সিএনজি অটোরিকশার ধাক্কায় নাঈম আহমদ নামের ৫বছর বয়সী এক শিশু গুরুত্বর আহত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার বাগিচা বাজারে এ ঘটনা ঘটে। আহত নাঈম উপজেলার কালিজুরি গ্রামের মাক্রোবাস চালক আপ্তাব আলীর পুত্র ও বাগিছা বাজারস্থ শাহ জালাল শাহ কাজি লতিফিয়া দাখিল মাদরাসার শিশু শ্রেণীর ছাত্র। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শাহ জালাল শাহ কাজি লতিফিয়া দাখিল মাদরাসার সুপার আব্দুল মুক্তাদির ফয়ছল জানান, প্রতিদিনের ন্যায় শনিবার সকালে নাঈম আহমদ বাড়ি থেকে হেঁটে মাদরাসায় যাচ্ছিল। সে বাগিছা বাজার ও পেট্রোল পাম্পের মধ্যেখানে পৌছামাত্র পিছন থেকে বেপোরোয়া গতিতে আসা নাম্বারবিহীন একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। আহত নাঈম আহমদ মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর আঘাতপ্রাপ্ত হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে জানা গেছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪