বিশ্বনাথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত : আহত ১

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথে সিলেট-ছাতক রেলপথে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা বৃদ্ধ নিহত হয়েছেন। তার আনুমানিক বয়স ৬৫-৭০ হবে। মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ঘাসিগাঁও গ্রামের সিলেট-ছাতক রেলপথে এ দূর্ঘটনা ঘটে। এসময় হাবিব মিয়া (১৫) নামে এক কিশোর আহত হয়েছে। সে স্থানীয় রহিমপুর গ্রামের ইয়াকুব আলীর পুত্র।
প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় অজ্ঞাতনামা ওই বৃদ্ধ রেল লাইন দিয়ে হাটছিলেন। ছাতক থেকে সিলেট গামী ট্রেনটি ঘাসিগাঁও এলাকায় ওই বৃদ্ধের কাছাকাছি পৌছলেও তিনি রেল লাইন থেকে সরছিলেন না। তখন ট্রেনের ইঞ্চিনে থাকা যাত্রী হাবিব পা দিয়ে ওই বৃদ্ধকে সরানোর চেষ্টা করেও ব্যার্থ হয়। এসময় ট্রেনের চাকায় পৃষ্ট হয়ে দ্বিখন্ডিত হয়ে যান ওই পথচারী বৃদ্ধ। স্থানীয় এলাকার লোকজন তাকে চিনতে পারছেন না। রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি বলে জানা গেছে। নিহত বৃদ্ধকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে পায়ে গুরুত্বর আঘাত প্রাপ্ত হাবিবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এব্যাপারে সিলেট রেলওয়ে পুলিশের (জিআরপি থানা) অফিসার ইন-চার্জ (ওসি) মো. আব্দুস সাত্তার বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম-কে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। নিহতের পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪