লামাকাজী রাগীব রাবেয়া হাই স্কুল এন্ড কলেজে গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী রাগীব রাবেয়া হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন-২০১৯ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়। উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব।

নির্বাচনে অভিবাবক সদস্য (স্কুল) পদে ১৮৬ ভোট পেয়ে ফয়জুল হক, ১৬৭ ভোট পেয়ে মাওলানা ছালিক আহমদ, অভিবাবক সদস্য (কলেজ) পদে ৭৩ ভোট পেয়ে শাহিন আহমদ শান্তি মিয়া, ৫৭ ভোট পেয়ে শামছুল হক মোল্লা, অভিবাবক সদস্য (মহিলা) পদে ১০৫ ভোট পেয়ে গুলাবুন নেছা ও শিক্ষক প্রতিনিধি পদে ৭ ভোট পেয়ে গৌতম চন্দ্র সাহা নির্বাচিত হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪