ব্র্যাক ব্যাংক বিশ্বনাথ শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: ব্র্যাক ব্যাংক বিশ্বনাথ শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা সদরের নতুন বাজারস্থ ব্যাংকে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
শাখার ব্যবস্থাপক সুমন আল হেলাল এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের সিলেট ক্লাস্টারের প্রধান অনুপ কান্তি দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিন্দাবাজার ক্লাস্টারের প্রধান মো. শাফায়েত হুসেন আহমেদ, দক্ষিণ সুরমা শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন আহমদ রাজু। ব্যাংকের গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন মাহবুবুর রহমান লিলু, প্রভাষক ইসলামুজ্জামান, আব্দুল ওয়াহিদ, বিলাল উদ্দিন, চুনু মিয়া, আব্দুল্লাহ আল মামুন ও হাবিবুর রহমান। অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪