বিশ্বনাথে খাজাঞ্চী ইউনিয়ন আ’লীগের দোয়া মাহফিল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুন নূর মেম্বারের বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন এফ এম চৌধুরী ছালিক, মাহবুব মিয়া, শাহ সৈয়দ মাহবুব উল্লাহ হাসাইনী আল কাদরী, কবি মোস্তাফিজুর রহমান, গোলাম আযম মঞ্জু, মিজাজুল ইসলাম, রইছ আলী, মুহিবুর রহমান সুইট, মাতিন আহমদ, মঈন উদ্দিন,নজরুল ইসলাম প্রিন্স, মাহবুব মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।

দোয়া ও মিলাদ মাহফিলের পূর্বে ও পরে শফিকুর রহমান চৌধুরী বাড়িতে বাড়িতে গিয়ে অসুস্থ খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি পীর লিয়াকত হোসেনকে, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও গনাইঘর নিবাসী ময়না মিয়া মেম্বারকে, প্রবীন আওয়ামী লীগ নেতা ও হরিপুর গ্রামের মাষ্টার আজিজুর রহমানকে, রামপুর গ্রামের কৃতিসন্তান বীর মুক্তিযুদ্ধা সুবেদার মরহুম আবদুল মালেকের সহধর্মিনীকে দেখেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪