বিশ্বনাথনিউজ২৪ :: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্বনাথ ও ওসমানীনগরসহ বৃহত্তর সিলেটবাসী, দলীয় সর্বস্তরের নেতাকর্মী, প্রবাসে থাকা সকল বাঙালিদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সিলেট–২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহার আনন্দ ও মহান আল্লাহকে খুশি করতে পশু কুরবানির মধ্য দিয়ে আত্মত্যাগের শান্তির বাণী প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ে। ধর্মীয় মূল্যবোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চেতনার ছোঁয়া দিয়ে এই ঈদে মানবিকতা জাগ্রত হয়ে উঠে।
শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন, সৌহার্দ্য আর আনন্দের বার্তা নিয়ে আসা এই পবিত্র উৎসবে ধনী-দরিদ্র, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী সব মুসলমান মিলেমিশে ঈদের আনন্দ ভাগ করে নেন এবং পারস্পরিক হিংসা-বিদ্বেষ, অহংকার ভুলে খুশিমনে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করেন। শুভেচ্ছা বার্তায় তিনি বৃহত্তর সিলেটবাসীসহ দেশবাসীর কল্যাণ কামনা করেন।








