সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী বলেছেন, সুনাগরিক গড়ার পাশাপাশি নেতৃত্ব বিকাশে স্কাউট আন্দোলন ভূমিকা পালন করে যাচ্ছে। দেশের সকল দুর্যোগ কালীন সময়ে স্কাউট সদস্যরা সক্রিয়ভাবে দেশ সেবায় অংশগ্রহন করে থাকে। ধারাবাহিকতা অভ্যাহত থাকলে সৎ ও মেধাবী নেতৃত্ব তৈরির মাধ্যমে আগামী দিনেও স্কাউট সংগঠকদের মধ্য থেকে আরো যোগ্য জনপ্রতিনিধি তৈরি হবে। তিনি মঙ্গলবার বিকেলে বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চল কর্তৃক স্কাউট পরিবারের তিন সংগঠক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আয়োজিত সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
গোলাপগঞ্জস্থ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে সিলেট অঞ্চলের কোষাধ্যক্ষ স ব ম দানিয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস’র সহ-সভাপতি হাবিবুল আলম বীর প্রতীক। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের সহ-সভাপতি, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের উপ-কমিশনার (গার্লইন স্কাউটিং), কমলগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, জুরী উপজেলা স্কাউট কমিশনার, জুরী উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ^বিদ্যালয় রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব, বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের কমিশনার মুবিন আহমদ জায়গীরদার, সম্পাদক মহিউল ইসলাম মুমিত, স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক পরিচালক রতন কুমার চাকমা এলটি। আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথিবর্গ ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হওয়ায় খোজার খলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামানকে ক্রেষ্ট প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা স্কাউট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি






