বিশ্বনাথে খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

DSC 0357বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাজেট পেশ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন। ঘোষিত বাজেটে ৮৭ লাখ ৯হাজার ৭শত ৬৪ আয় এবং ৮৬ লাখ ৬শত টাকা বিভিন্নখ্যাতে ব্যয় করা হবে বলে বাজেটে উল্লেখ করা হয়েছে। বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি সদস্য আমির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, মুক্তিযোদ্ধা আলকাছ আলী, খাজাঞ্চী স্টেশন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুক, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূর উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য আব্বাস হোসেন ইমরান, প্রবাসী ইলিয়াছুর রহমান, বেবী কেয়ার একাডেমীর চীফ ডিরেক্টর মুহিবুর রহমান সুইট। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য গৌছ আহমদ বাবুল, মিছিরুল ইসলাম, ফজলুল হক, শফিক মিয়া, বখতিয়ার আহমদ, গীতা রানী বৈদ্য, সালমা বেগম, সচিব বিষ্ণুপদ চৌধুরী, শিক্ষাবিদ মাওলানা ছাদিককুর রহমান, মুরব্বি শওকত আলী, সংগঠক মোস্তাক আহমদ মোস্তফা, দুদু মিয়া, আছকর আলী, সিরাজ উদ্দিন, ইলিয়াস মিয়া, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মাসুদ আহমদ, মুন্নি আক্তার, গ্রাম আদালত সহকারী কলছুমা বেগম প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪