সিলেটের দক্ষিণ সুরমার হাজরাই-কামাল বাজার এলাকায় শুক্রবার দুপুর পৌনে ১টায় বালাগঞ্জ থেকে ছাতকগামী একটি সিএনজি অটোরিকশার গতিরোধ করে ফিল্মী স্টাইলে ছিনতাইয়ের শিকার হয় বলে খবর পাওয়া গেছে।
ছিনতাইয়ের শিকার খছরু মিয়া জানান, সিএনজি অটোরিকশাটি যখন হাজরাই মসজিদের পশ্চিম পাশে আসামাত্র একটি মোটর সাইকেল যোগে ২ ছিনতাইকারী ওই সিএনজি অটোরিকশার গতিরোধ করে পকেট থেকে একজন বের করে একটি ছুরি। অপর জন বের করে ছোট একটি পিস্তল। স্বামী-স্ত্রীর বুকে ধরে পিস্তল ও ছুরা। দু’ই ছিনতাইকারী ঈদ মোবারক বলেই স্ত্রীর গলা থেকে ছিনিয়ে নেয় স্বণের চেইন। মুর্হুতেই হাওয়া হয়ে যায় দুই ছিনতাইকারীরা।
খবর পেয়ে দক্ষিন সুরমা ও জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।






